🌊 ঢাকা টু মনপুরা দ্বীপ ভ্রমণ ২০২৬

স্বপ্নের দ্বীপ মনপুরায় ২ রাত ১ দিনের স্মরণীয় ভ্রমণ

🚢 বিলাসবহুল লঞ্চ ভ্রমণ 🏖️ হাজির হাট, স্টেপ বাগান ও দখিন হাওয়া বীচ 🍽️ ৬ বেলা সুস্বাদু খাবার 🎵 লাইভ কনসার্ট, ডিজে ও সাংস্কৃতিক ইভেন্ট 🎁 আকর্ষণীয় র‍্যাফেল ড্র
📅 যাত্রার তারিখ:
২৪ সেপ্টেম্বর ২০২৬
📍 যাত্রার স্থান:
বসিলা লঞ্চঘাট, ঢাকা
🕠 রিপোর্টিং:
বিকাল ৫:৩০
এখনই নিবন্ধন করুন প্যাকেজ দেখুন

🎯 আসন সংখ্যা সীমিত – আজই আপনার আসন নিশ্চিত করুন।

✨ কেন আমাদের সাথে ভ্রমণ করবেন?

✅ নিরাপদ ও আরামদায়ক লঞ্চ ভ্রমণ

✅ অভিজ্ঞ ট্যুর ব্যবস্থাপনা দল

✅ মানসম্মত ৬ বেলা খাবার

✅ মনপুরার সেরা দর্শনীয় স্থান ভ্রমণ

✅ আরামদায়ক কেবিন ও ডেক সুবিধা

✅ লাইভ কনসার্ট, ডিজে ও সাংস্কৃতিক অনুষ্ঠান

✅ সারাক্ষণ নিরাপত্তা ও সহায়তা

👨‍👩‍👧‍👦 পরিবার, বন্ধু ও সহকর্মীদের সাথে আনন্দঘন সময়

📦 আমাদের প্যাকেজসমূহ

🟦 প্যাকেজ – ১

ডেক

৪,০০০ ৳
বুকিং করুন

🟨 প্যাকেজ – ২

সিঙ্গেল কেবিন (১ জন)

৭,০০০ ৳ (নন-এসি)
৮,০০০ ৳ (এসি)
বুকিং করুন

🟩 প্যাকেজ – ৩

ডাবল কেবিন (২ জন)

১৩,৫০০ ৳ (নন-এসি)
১৪,৫০০ ৳ (এসি)
বুকিং করুন

⭐ প্যাকেজ – ৫

ভিআইপি কেবিন (২ জন)

২৬,০০০ ৳
বুকিং করুন
📌 বিশেষ শর্ত: যেকোন কেবিনে অতিরিক্ত ব্যক্তি যুক্ত করতে চাইলে প্রতি অতিরিক্ত ব্যক্তির জন্য ডেক প্যাকেজ (৳৪,০০০) গ্রহণ বাধ্যতামূলক।

📅 ভ্রমণসূচি

প্রথম দিন (২৭ আগস্ট ২০২৬)

🕠 বিকাল ৫:৩০: বসিলা লঞ্চঘাটে রিপোর্টিং (যাত্রার অন্তত ১ ঘণ্টা পূর্বে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে)।

🎫 নির্ধারিত বুথ থেকে টিকেট সংগ্রহ করে রিপোর্টিং কাউন্টারে জমা দিতে হবে।

🚢 সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা শুরু।

🍽️ রাতের খাবার।

🎵 মনোমুগ্ধকর সাংস্কৃতিক ইভেন্ট, লাইভ কনসার্ট ও ডিজে: রাতের আকাশের নিচে নদীর বুকে উৎসবের আনন্দ।

🌙 লঞ্চে আরামদায়ক রাত্রিযাপন।

দ্বিতীয় দিন (মনপুরা এক্সপ্লোর)

🌅 নদীতে সূর্যোদয় উপভোগ ও সকালের নাস্তা।

🚢 সকালে স্বপ্নের মনপুরা দ্বীপে পৌঁছানো।

🏖️ সারাদিন মনপুরা এক্সপ্লোর করবো:

  • মনপুরা দ্বীপের হাজির হাট
  • স্টেপ বাগান
  • দখিন হাওয়া বীচ

🍽️ দুপুরের খাবার ও বিশ্রাম।

📸 দর্শনীয় স্থান পরিদর্শন ও ফটোগ্রাফি।

🎁 আকর্ষণীয় পুরস্কারসহ র‍্যাফেল ড্র।

🎵 মনোমুগ্ধকর সাংস্কৃতিক ইভেন্ট, লাইভ কনসার্ট ও ডিজে: মনপুরার প্রকৃতির মাঝে সন্ধ্যার চমৎকার আড্ডা ও উৎসব।

🚢 সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চে বিদায়।

🌙 লঞ্চে রাত্রিযাপন।

তৃতীয় দিন (ঘরে ফেরা)

🚢 ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত।

❤️ সুন্দর স্মৃতি নিয়ে ঢাকা পৌঁছানো এবং ট্যুর সমাপ্তি।

📌 বিশেষ দ্রষ্টব্য

🍔 খাবার: প্রতিটি প্যাকেজে ৬ বেলা খাবার ও সাইট ভিজিট অন্তর্ভুক্ত। ভ্রমণে নির্ধারিত ৬ বেলা খাবার তালিকার বাহিরে অন্য কোন খাবার এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।

🎟️ টিকেট: লঞ্চে উঠার আগে অবশ্যই নির্ধারিত বুথ থেকে টিকেট সংগ্রহ করে নির্ধারিত রিপোর্টিং কাউন্টারে জমা দিতে হবে। অন্যথায় যাত্রায় কোনরকম ত্রুটি হলে আয়োজক কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

🎁 র‍্যাফেল ড্র: সকল নিবন্ধিত ভ্রমণকারী আকর্ষণীয় পুরস্কারসহ র‍্যাফেল ড্র-এ অংশগ্রহণের সুযোগ পাবেন।

📜 নিয়মাবলী ও শর্তাবলী

  1. রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই বুকিং নিশ্চিত হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অগ্রিম অর্থ পরিশোধ এবং পেমেন্ট যাচাইয়ের পরই বুকিং নিশ্চিত হবে। রেজিস্ট্রেশনের সময় Transaction ID জমা দিতে হবে।
  2. প্রতিটি যাত্রীর সঠিক নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য প্রদান বাধ্যতামূলক। ভুল তথ্যের কারণে সৃষ্ট যেকোনো সমস্যার দায় অংশগ্রহণকারীর নিজস্ব।
  3. ফ্যামিলি কেবিন বা ভিআইপি কেবিনে অতিরিক্ত ব্যক্তি যুক্ত করতে চাইলে প্রতি অতিরিক্ত ব্যক্তির জন্য ডেক প্যাকেজ (৳৪,০০০) গ্রহণ বাধ্যতামূলক।
  4. ভ্রমণ প্যাকেজে উল্লেখিত সুবিধা ব্যতীত অতিরিক্ত কোনো ব্যক্তিগত ব্যয় অংশগ্রহণকারীকে বহন করতে হবে।
  5. যাত্রার দিন নির্ধারিত সময়ের কমপক্ষে ১ ঘণ্টা আগে বসিলা লঞ্চঘাটে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

  6. ভ্রমণ চলাকালীন সকল যাত্রীকে আয়োজক কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।
  7. কোনো প্রকার মাদকদ্রব্য, অবৈধ বা আইনবিরোধী কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কার্যকলাপ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির অংশগ্রহণ বাতিল করা হতে পারে।
  8. ভ্রমণস্থল, লঞ্চ ও আবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে সহযোগিতা করা সকল অংশগ্রহণকারীর দায়িত্ব।
  9. মূল্যবান ব্যক্তিগত জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হলে আয়োজক কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  10. আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, নদীপথে প্রশাসনিক নির্দেশনা, লঞ্চের সময়সূচির পরিবর্তন বা অনিবার্য পরিস্থিতির কারণে ভ্রমণের সময়সূচি, রুট বা কার্যক্রম পরিবর্তিত হতে পারে। এ ক্ষেত্রে আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত।
  11. কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে অন্য যাত্রী বা আয়োজকদের অসুবিধার কারণ হলে তার অংশগ্রহণ বাতিল করার অধিকার আয়োজক সংরক্ষণ করে।
  12. রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডের ক্ষেত্রে আয়োজকের প্রচলিত Cancellation & Refund Policy প্রযোজ্য হবে।
  13. সকল অংশগ্রহণকারী আকর্ষণীয় পুরস্কারসহ র‍্যাফেল ড্র-এ অংশগ্রহণের সুযোগ পাবেন। র‍্যাফেল ড্র-এর ফলাফল ও পুরস্কার প্রদানের বিষয়ে আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত।
  14. ভ্রমণের ছবি ও ভিডিও প্রচারণামূলক কাজে True Shadow Events ব্যবহার করতে পারবে। আপত্তি থাকলে পূর্বেই লিখিতভাবে জানাতে হবে।
  15. রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে অংশগ্রহণকারী উপরোক্ত সকল নিয়ম, শর্তাবলী ও আয়োজকের সিদ্ধান্ত মেনে নিতে সম্মত বলে গণ্য হবেন।
  16. আয়োজক কর্তৃপক্ষ ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করার অধিকার সংরক্ষন করে।
  17. যেসব শিশুর বয়স ৫ বছরের নিচে তাদের কোন ফি লাগবে না।

🚀 এখনই নিবন্ধন করুন

মনপুরার অপরূপ সৌন্দর্য আপনার অপেক্ষায়।

আজই আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন এবং একটি স্মরণীয় ভ্রমণের অংশ হয়ে উঠুন।


📝 এখনই নিবন্ধন করুন 📦 প্যাকেজ দেখুন